লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাজধানীর যোগাযোগ ব্যাবস্থায় ‘মেট্রো রেল’ এক অপরিহার্য প্রয়োজনের নাম

প্রকাশিত: 22 মার্চ 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানীর গণপরিবহনে ফিরেছে স্বাভাবিক গতি। ঈদের প্রথম দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পুনরায় চালু হওয়া ঢাকা মেট্রো রেলে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটজুড়ে দিনের শুরু থেকেই যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই যাত্রী পরিবহন শুরু হলে স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়। অনেক ক্ষেত্রে টিকিট সংগ্রহের লাইন স্টেশনের প্রবেশপথ পর্যন্ত পৌঁছে যায়। অতিরিক্ত যাত্রী সামাল দিতে টিকিট কাউন্টার ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

যাত্রীদের বড় অংশই ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন। রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র ও খোলা জায়গায় যাওয়ার জন্য মেট্রো রেলকে সহজ ও দ্রুত মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন তারা।

মতিঝিল স্টেশন থেকে পরিবার নিয়ে উত্তরা যাচ্ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান, ঈদের দিন বাসায় কাটানোর পর দ্বিতীয় দিনে পরিবার নিয়ে বাইরে বের হয়েছেন। তার ভাষায়, রাজধানীতে দ্রুত ও সাশ্রয়ী যাতায়াতের জন্য এখন মেট্রো রেলই সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে ব্যক্তিগত গাড়ির চাপ কিছুটা কম থাকলেও ঘুরতে বের হওয়া মানুষের সংখ্যা বাড়ায় গণপরিবহনে যাত্রী চাপ বেড়েছে। বিশেষ করে মেট্রো রেলের সময়ানুবর্তিতা ও যানজট এড়ানোর সুবিধা যাত্রীদের আকর্ষণ করছে।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় মেট্রো রেল চালুর পর উৎসবকালীন যাতায়াতে নতুন ধারা তৈরি হয়েছে। ঈদের মতো বড় ছুটিতে যাত্রী চাপ সামাল দিতে ভবিষ্যতে টিকিটিং ও প্রবেশ ব্যবস্থাপনা আরও উন্নত করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman