দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিস্টার আন্দলিভ রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ২০০৮ সাল থেকে তার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবন দুই ক্ষেত্রেই খালেদা জিয়া তাঁর জন্য পথপ্রদর্শক ছিলেন।
বরিস্টার আন্দলিভ বলেন, খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা নন, বরং মানুষকে পাশে বসিয়ে রাজনীতি বোঝানো, প্রশংসা করা ও আত্মবিশ্বাস জোগানোর মাধ্যমে একটি অনন্য সম্পর্ক গড়ে তুলতেন। ২০১৩/১৪ সালের জাতীয় সরকারের সময়ে তিনি গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার স্মৃতি শেয়ার করে বলেন, “আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা উঠার আগে, আমার গাড়িতে পতাকা উঠবে না, ইনশাআল্লাহ।” বরিস্টার আন্দলিভের মতে, দেশের মানুষের হৃদয়ের নেতা হিসেবে খালেদা জিয়ার অবস্থান কোনো পদ বা মর্যাদার সীমাবদ্ধতায় নেই।

তিনি আরও বলেন, “ধন্যবাদ দেশনেত্রী, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ দেশনেত্রী, আমার পাশে থাকার জন্য। আমি এবং আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চির কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।”
বরিস্টার আন্দলিভের এই আবেগঘন স্মৃতি দেশের রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার অনন্য নেতৃত্ব ও মানবিক দিকের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সাধারণ জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
