লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুতুলের

প্রকাশিত: 26 জানুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার সকাল ১১টা থেকে বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

প্রচারণার অংশ হিসেবে তিনি ৯ নম্বর ওয়ার্ডের জামশেদ মেম্বারের বাড়ি, হাফিজ মেম্বারের বাড়ি, বড়পুকুরিয়া, কসবা, বড় বাঘা, নুরপুর, খিদ্র মালঞ্চি, কাঁকফো, ট্যাটনপাড়া ও যোগিপাড়াসহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের কথা শোনেন।

পথসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ধানের শীষ একটি আদর্শের প্রতীক। এই আদর্শ দেশ গড়ার কাজে ব্যবহৃত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভবিষ্যতের বাংলাদেশ হবে নিরাপদ ও মানবিক বাংলাদেশ। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহাদব উদ্দিন, সদস্য সচিব হাফিজুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman