লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ ইঙ্গিত করে আবার বিতর্কের জন্ম দিলেন রুমিন ফারহানা

প্রকাশিত: 08 জানুয়ারী 2026

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী মাঠে বিতর্কের জন্ম দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ মন্তব্য করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি এসে সরাইল-আশুগঞ্জে প্রভাব খাটাতেন। এখন একজন ‘রোহিঙ্গা প্রার্থী’ সদরের একজনের কাছে গিয়ে বসে থাকেন। তার এই মন্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

রুমিন ফারহানা বিএনপির সাবেক সংসদ সদস্য হলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব।

স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো ধারণা করছে, রুমিন ফারহানার মন্তব্যটি মূলত জুনায়েদ আল হাবিবকে লক্ষ্য করেই করা। কারণ, তার জমা দেওয়া হলফনামায় স্থায়ী ঠিকানা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি এলাকা এবং বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম উল্লেখ রয়েছে।

এদিকে জানা গেছে, জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিষয়টি নিয়েও নির্বাচনী মাঠে নানা জল্পনা তৈরি হয়েছে।

নির্বাচনের আগে এমন মন্তব্য ভোটের পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman