লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত: 02 জুলাই 2026

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। সফর শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

ইরানি কর্তৃপক্ষের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও দাফনের আনুষ্ঠানিকতা ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে তেহরান, কুম ও মাশহাদে অনুষ্ঠিত হবে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। পরে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় সেই পদে অধিষ্ঠিত ছিলেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়। পরবর্তীতে নিরাপত্তা ও আয়োজনগত কারণে তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্যের সময়সূচি জুলাই মাসে নির্ধারণ করা হয়।

স্পিকারের এই সফরকে বাংলাদেশ ও ইরানের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman