লোড হচ্ছে...
লোড হচ্ছে...

টাইমের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় তারেক রহমান

প্রকাশিত: 16 এপ্রিল 2026

12 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন বুধবার এ তালিকা প্রকাশ করে।

‘লিডারস’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া এই তালিকায় আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি স্থান পেয়েছেন।

টাইম ম্যাগাজিন তারেক রহমানের প্রোফাইলে উল্লেখ করে, কয়েক মাস আগেও তিনি লন্ডনে রাজনৈতিক নির্বাসনে ছিলেন। তবে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এবং পরবর্তীতে নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আসেন।

প্রতিবেদনে বলা হয়, তার এই রাজনৈতিক উত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের কথাও উল্লেখ করা হয়।

টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে তিনি দেশের ঐক্য প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করতে চান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এই চ্যালেঞ্জগুলো দ্রুত মোকাবিলা করা প্রয়োজন। অতীতের কিছু বিতর্ক তার রাজনৈতিক যাত্রায় প্রভাব ফেলতে পারে বলেও ইঙ্গিত দেয় ম্যাগাজিনটি।

আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করতে পারে, তবে একই সঙ্গে বাড়াবে প্রত্যাশা ও দায়বদ্ধতাও।

 

সূত্র: টাইম ম্যাগাজিন

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman