লোড হচ্ছে...
লোড হচ্ছে...

উগ্র-হিন্দুত্ববাদ রুখতে ব্যার্থ ভারত: মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হল

প্রকাশিত: 03 জানুয়ারী 2026

95 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে ভারতের রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশনার কথা উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে জানায়, তারা মোস্তাফিজকে আসন্ন মৌসুমের দল থেকে ছেড়ে দিয়েছে। এর পরপরই বিজেপির একাধিক নেতা ও প্রভাবশালী ধর্মীয় গুরু ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রকাশ্যে ধন্যবাদ জানান। ভারত কি তবে উগ্র-হিন্দুত্ববাদ দমনে ব্যার্থ হল ?

বিজেপি নেতা সংগীত সোম এই সিদ্ধান্তকে ‘পুরো ভারতের হিন্দুদের জয়’ হিসেবে আখ্যা দেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ১০০ কোটি সনাতনী হিন্দুর আবেগ উপেক্ষা করা যায় না, বিসিসিআই সেই বাস্তবতা বুঝেই পদক্ষেপ নিয়েছে। উত্তর প্রদেশের সাবেক এই বিধায়ক অতীতে একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত।

সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতা বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। সেই চাপের মধ্যেই এই সিদ্ধান্ত এলো বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। সাবেক ভারতীয় ক্রিকেটার মদন লালও ইঙ্গিত দিয়েছেন, মোস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে ওপর মহলের চাপ থাকতে পারে।

এদিকে বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপ বলেন, বিসিসিআই দেশের আবেগকে গুরুত্ব দিয়েছে বলেই এই সিদ্ধান্ত। একই সুরে কথা বলেছেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর। তিনি বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেকেআরের মালিক শাহরুখ খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে মোস্তাফিজকে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আটটি আসরে তিনি পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন। এই সিদ্ধান্তে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman