লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গাজীপুরে হামে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: 04 মে 2026

54 Views

The Civilians News

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহতরা হলো- রায়হান (৯ মাস) ও সিফাত (৫ মাস)। রায়হান গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিফাত শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে।

হাসপাতালের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান সাংবাদিকদের বলেন, ‘রোববার রাত ৭টার দিকে হাম আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন থাকা দুই শিশুর মৃত্যু হয়।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে কতজন রোগী ভর্তি রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman