দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দলটি ১৫০টি আসনে এগিয়ে আছে। অপরদিকে ক্ষমতাসীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (তৃণমূল কংগ্রেস) এগিয়ে রয়েছে ১২৫টি আসনে।
ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত ভারতীয় নির্বাচন কমিশন এর তথ্যের ভিত্তিতে এ চিত্র পাওয়া গেছে। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চারটি আসনে এগিয়ে এবং অন্যান্যরা একটি আসনে এগিয়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ পশ্চিম বাংলা রাজ্যের ভবানীপুর আসনে এগিয়ে আছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন।
বর্তমানে পোস্টাল ব্যালট গণনা চলছে। সাধারণত নির্বাচন দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই পদ্ধতিতে ভোট দেন, কারণ তারা নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন না।
প্রাথমিক এই ফলাফল চূড়ান্ত চিত্র নির্দেশ করে না। ইভিএম গণনা শুরু হলে আসনসংখ্যায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবুও শুরুতেই বিজেপির
