লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারত মহাসাগরে সমুদ্র নজরদারি, ঢাকায় দুই দিনের আন্তর্জাতিক ওয়ার্কশপ উদ্বোধন

প্রকাশিত: 17 নভেম্বর 2025

30 Views

The Civilians News

ভারত মহাসাগরে সমুদ্র নজরদারি, ঢাকায় দুই দিনের আন্তর্জাতিক ওয়ার্কশপ উদ্বোধন

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক ওয়ার্কশপ “ভারত মহাসাগরে মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস”।

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড) এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজ যৌথভাবে এই আয়োজন করেছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ আঞ্চলিক দেশের নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, নীতি বিশেষজ্ঞ, গবেষক ও কূটনীতিকরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিমরাড চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইল।

নৌপ্রধান তাঁর বক্তব্যে বলেন, রিয়েল টাইম সমুদ্র পরিস্থিতি জানা ছাড়া অপারেশনাল প্রস্তুতি, সংকট মোকাবিলা কিংবা সম্পদ রক্ষা সম্ভব নয়। অবৈধ মৎস্য আহরণ, চোরাচালান, মানব পাচার ও জলদস্যুতা রোধে আঞ্চলিক নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর মধ্যে ইন্টারঅপারেবিলিটি বাড়ানো জরুরি।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার জোর দিয়ে বলেন, বিশ্বাসভিত্তিক সহযোগিতা ছাড়া কার্যকর সমুদ্র নজরদারি অসম্ভব। তিনি বিমরাডকে আঞ্চলিক গবেষণা ও নীতি সংলাপের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসা করেন।

ওয়ার্কশপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, সিঙ্গাপুর ও পশ্চিম ভারত মহাসাগরের কেস স্টাডি উপস্থাপন করা হচ্ছে। ডেটা শেয়ারিং, ইনফরমেশন ফিউশন ও সার্ভেইল্যান্স প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞ প্রশিক্ষণও দেওয়া হবে।

সূত্র: ISPR Press Release

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman