লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জামায়াত নায়েবে আমীর তাহেরকে হাসপাতালে দেখতে যান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

প্রকাশিত: 28 নভেম্বর 2025

96 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) রাজধানীর ইউনাইটেড হাসপাতালের HDU-তে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে যান। তিনি সেখানে কিছুক্ষন অবস্থান করেন ও তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু সুস্থতার জন্য দোয়া করেন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই সফরের মাধ্যমে ভিন্ন রাজনৈতিক নেতৃত্বের জন্য মানবিকতা ও সৌহার্দ্যের বার্তা দিয়েছেন। ডাঃ তাহের জামায়াতের নায়েবে আমীর হিসেবে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। সাম্প্রতিক সময়ে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা গেছে। আখতার হোসেনের এই সফর রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman