লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইমরান খান বেঁচে আছেন, আদিয়ালা জেলে সুস্থ আছেন: পিটিআই সিনেটরের বার্তা

প্রকাশিত: 01 ডিসেম্বর 2025

71 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ‘মৃত্যুর গুজব’ বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়ার পর সিনেটর খুররম জিশান স্পষ্টভাবে এটিকে গুজব বলেছেন। তিনি বলেছেন, “ইমরান খান জীবিত আছেন। তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এবং সুস্থ আছেন।”

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেন, “প্রায় এক মাস ধরে ইমরান খানকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী, এমনকি দলের শীর্ষ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা চলছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।”

সিনেটর বলেন, “সরকার ইমরান খানের অপরিসীম জনপ্রিয়তা দেখে ভীত। তাই তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এটা একটা কৌশল, তাকে দেশ ত্যাগে বাধ্য করার জন্য মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।”

খুররম জিশান আরও অভিযোগ করেন, “সরকার ইমরান খানের সঙ্গে গোপন চুক্তি করতে চায়। তাকে বলা হচ্ছে, দেশ ছেড়ে চলে যান, আপনার পছন্দের যেকোনো দেশে গিয়ে চুপচাপ থাকুন, তাহলে সব মামলা থেকে ছাড় দেওয়া হবে।
কিন্তু ইমরান খান যে ধরনের নেতা, তিনি কখনোই এই প্রস্তাবে রাজি হবেন না।”

চলতি সপ্তাহে আফগানিস্তান থেকে শুরু হওয়া কয়েকটি একাউন্ট থেকে দাবি করা হয়, “ইমরান খানকে আদিয়ালা জেলে হত্যা করা হয়েছে”। এরপর পাকিস্তান, ভারত, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এই গুজব ছড়িয়ে পড়ে। পিটিআই নেতারা একে “সরকারের ষড়যন্ত্র” বলে অভিহিত করেছেন।

খুররম জিশান বলেন, “আমরা বারবার গ্যারান্টি পেয়েছি, ইমরান খান বেঁচে আছেন এবং সুস্থ আছেন। কিন্তু সরকারের এই আইসোলেশন নীতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর আশু হস্তক্ষেপ কামনা করছি।”

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় আদিয়ালা কারাগারে বন্দি। তার বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের অভিযোগে একাধিক সাজা হয়েছে, যার অধিকাংশই পিটিআই “রাজনৈতিক প্রতিহিংসা” বলে দাবি করে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman