লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার দলটির একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের বিষয়ে এনসিপির দলীয় অভ্যন্তরীণ গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম জারা লেখেন, গত দেড় বছরে সহযোদ্ধাদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ঢাকা-৯ এলাকার ভোটারদের উদ্দেশে সরাসরি বক্তব্য দেন। খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠার কথা উল্লেখ করে তিনি জানান, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না।

তাসনিম জারা বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবেন। সে লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দলীয় প্রার্থীদের মতো সংগঠিত কাঠামো বা প্রশাসনিক সুবিধা তাঁর থাকবে না, তাই ভোটারদের সরাসরি সমর্থনই তাঁর একমাত্র শক্তি।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের আইনি শর্ত অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহের কথাও জানান তিনি। এ কাজের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তাসনিম জারা।

এ ছাড়া আগে করা নির্বাচনী তহবিল সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা অর্থ ফেরত নিতে চান, তাঁদের টাকা যাচাই-বাছাই শেষে ফেরত দেওয়া হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman