লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জিয়া উদ্যানে শহীদ জিয়ার পাশেই সমাহিত হতে পারেন বেগম জিয়া, জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে হবার সম্ভাবনা

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। দলীয় সূত্রে জানানো হয়েছে, এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। জানাজা ও দাফনের চূড়ান্ত আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের জানুয়ারিতে তিনি লন্ডনে চিকিৎসা নেন এবং কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। তবে বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে।

গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman