লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: 06 জানুয়ারী 2026

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।

বৈঠকটি সৌজন্যমূলক হলেও এতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার ইস্যু গুরুত্ব পায় বলে দলীয় সূত্র জানিয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে বলা হয়, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল অবস্থান বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে সহায়ক হতে পারে।

ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সংলাপ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman