লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মধ্যে মধ্যপ্রাচ্যর গুরুত্বপূর্ন সেনা ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: 15 জানুয়ারী 2026

87 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরানের পক্ষ থেকে সরাসরি হুমকির পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই কাতারের দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার সন্ধ্যার মধ্যে ওই ঘাঁটি ছাড়ার নির্দেশ পান সংশ্লিষ্ট সেনারা। একই সঙ্গে অন্যান্য ঘাঁটি থেকেও ধাপে ধাপে সেনা সরানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আল-উদেইদ ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত। এর আগেও উত্তেজনাকালে এই ঘাঁটি থেকে সেনা সরানোর নজির রয়েছে। গত বছর জুনে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আগে আল-উদেইদ থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছিল। ওই হামলার পর প্রতিক্রিয়ায় ইরান সীমিত আকারে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এই ঘাঁটির দিকে।

এরও আগে ২০২০ সালে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার পর ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান।

বিশ্লেষকদের মতে, বর্তমান সেনা সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থানকেই তুলে ধরে। এটি একদিকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর কৌশল, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়ানোর বার্তাও বহন করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman