লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেলুচিস্তানে ভারতীয় প্রক্সি বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানী সামরিক বাহিনীর অভিযান

প্রকাশিত: 30 জানুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে ভারত সমর্থিত ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর। শুক্রবার ৩০ জানুয়ারি জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ২৯ জানুয়ারি প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরনাই ও পাঞ্জগুর জেলায় এসব অভিযান পরিচালিত হয়। হরনাই জেলার উপকণ্ঠে ফিতনা আল খারিজ নামের একটি ভারতীয় প্রক্সি গোষ্ঠীর উপস্থিতির খবর পেয়ে প্রথম অভিযান চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর ৩০ জন সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিরাপত্তাজনিত কারণে এসব আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

এরপর পাঞ্জগুর জেলায় পৃথক আরেকটি অভিযানে ফিতনা আল হিন্দুস্তান নামের গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ১১ জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়। আইএসপিআর জানায়, ওই আস্তানা থেকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুট করা অর্থও উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, নিহত সন্ত্রাসীরা অতীতে একাধিক হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বর্তমানে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর আরও জানায়, আজম ই ইস্তেহকাম ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman