লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ভূমিকার জন্য তিন নেতাকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

প্রকাশিত: 14 ফেব্রুয়ারী 2026

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় তিন রাজনৈতিক নেতাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি তারেক রহমান, শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম এর সঙ্গে কথা বলেন।

আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সংযম ও দায়িত্বশীল আচরণের কারণে সারাদেশে নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

প্রথমে তিনি তারেক রহমানকে দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন জানান। পরে শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে নির্বাচনে সাফল্য এবং নির্বাচন–পরবর্তী দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman