লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীত্বের শপথ নিলেন রিতা, পুতুল ও শামা 

প্রকাশিত: 17 ফেব্রুয়ারী 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবন–এর শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমান–এর নেতৃত্বে শপথ গ্রহণ করেন। একই দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে। ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে।

নতুন মন্ত্রিসভায় তিনজন নারী সংসদ সদস্য স্থান পেয়েছেন। তারা হলেন আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল এবং শামা ওবায়েদ। এর মধ্যে রিতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পুতুল ও শামা দায়িত্ব নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে।

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন আফরোজা খানম রিতা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হারুনার রশিদ খান মুন্নুর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে পরিচিত। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে জয়লাভ করে ফারজানা শারমিন পুতুল প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য (৪১) হিসেবে ইতিহাস গড়েছেন। চলতি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন।

ফরিদপুর-2 আসন থেকে নির্বাচিত হয়েছেন শামা ওবায়েদ। তিনি বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি হিসেবে পরিচিত। তফশিল ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শামা দায়িত্ব পালন করবেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman