দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার পার্কে পৌঁছে প্রধানমন্ত্রী পার্কের মূল ফটকের সামনে নাগলিঙ্গম গাছের একটি চারা রোপণ করেন। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইভাবে তাঁর সহধর্মিণীও স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

সফরকালে পার্ক এলাকায় স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সফরকে ঘিরে পার্ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সকাল থেকেই দর্শনার্থী ও স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

ডুলাহাজারা সাফারি পার্কে এই সফরকে ঘিরে পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
