লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শুধু ইবাদত নয় বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সমতার এক অনন্য প্রতীক রমাদান

প্রকাশিত: 23 ফেব্রুয়ারী 2026

99 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রমজান মাস বিশ্বজুড়ে মুসলমানদের কাছে শুধু ইবাদতের সময় নয়, বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সমতার এক অনন্য প্রতীক। এই মাস সংযমের শিক্ষা দেয়, আত্মশুদ্ধির পথ দেখায় এবং সমাজে বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখে, যা সামাজিক সংহতি জোরদার করে।

সারাদিন সিয়াম সাধনার পর দেশের প্রায় প্রতিটি মসজিদেই দেখা যায় এক হৃদয়ছোঁয়া দৃশ্য। ইফতারের সময় সবাই একই কাতারে বসেন। সেখানে নেই ধনী গরিবের বিভাজন, নেই সামাজিক অবস্থানের পার্থক্য।

ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম জাতীয় মসজিদ এ ইফতারের সময় সেই দৃশ্য আরও বৃহৎ পরিসরে ধরা পড়ে। প্রতিদিন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি এখানে একসাথে ইফতার করেন। কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ ছাত্র, কেউ পথচারী। কিন্তু ইফতারের মুহূর্তে সবাই একই উদ্দেশ্যে একত্রিত হন আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়।

বড় বড় দস্তরখানে সাজানো থাকে খেজুর, পানি, ছোলা, মুড়ি, জিলাপি ও নানা রকম ইফতার সামগ্রী। স্বেচ্ছাসেবীরা সারিবদ্ধভাবে খাবার বিতরণ করেন। আজান ধ্বনির সঙ্গে সঙ্গে একযোগে ইফতার শুরু হয়। সেই মুহূর্তে তৈরি হয় এক গভীর ঐক্যের আবহ।

রমজান তাই শুধু একটি ধর্মীয় মাস নয়। এটি মানুষকে মানুষ হিসেবে একত্রিত হওয়ার, ভ্রাতৃত্ব গড়ার এবং সহমর্মিতার চর্চার এক জীবন্ত অনুশীলন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman