লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়

প্রকাশিত: 20 মার্চ 2026

49 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে সেখানে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ বিকল্প প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতে জাতীয় ঈদগাহে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান  জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ডিএসসিসি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরি আবহাওয়ার সম্ভাবনা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবারসহ প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আয়োজকরা জানান, প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজুর ব্যবস্থা ও সংরক্ষিত নামাজের স্থান থাকবে। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman