লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: 28 মার্চ 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ ২০২৬) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও সমাজসেবী, যিনি দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষানুরাগীকে হারালো বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ কর্মজীবনে দিলারা হাফিজ দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন সময়ে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শিক্ষা সংশ্লিষ্ট মহলে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে একজন মানবিক, দক্ষ ও দূরদর্শী শিক্ষানেত্রী হিসেবে স্মরণ করছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman