লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অক্সফোর্ড ইউনিয়নের প্রথম ফিলিস্তিনি সভাপতি নির্বাচিত আরওয়া হানিন এলরাইশ

প্রকাশিত: 01 ডিসেম্বর 2025

66 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

ব্রিটেনের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন (১৮২৩ সালে প্রতিষ্ঠিত)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি শিক্ষার্থী আরওয়া হানিন এলরাইশ। তিনি ২০২৬ সালের ট্রিনিটি টার্মে (জুন-আগস্ট) দায়িত্ব গ্রহণ করবেন।

রোববার (৩০ নভেম্বর ২০২৫) ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুসালেম পোস্টসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আরওয়া অক্সফোর্ডে দ্বিতীয় বর্ষের PPE (Philosophy, Politics & Economics) শিক্ষার্থী , তিনি নিজেকে ফিলিস্তিনি পরিচয় দেন। তিনি এ লেভেল সম্পন্ন করেছেন কাতারের দোহা কলেজ থেকে, বাবা ড. মোহামেদ এলরাইশ ২০১২ সাল থেকে কাতার বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক গবেষণা বিভাগের প্রধান

নির্বাচনের ঠিক আগে অক্সফোর্ড ইউনিয়ন বড় ধরনের বিতর্কে জড়ায়।
সদ্য সাবেক সভাপতি জর্জ আবারনইয়ে আমেরিকান ডানপন্থি রাজনীতিক চার্লি কার্কের হত্যাকাণ্ডে উল্লাস করে সামাজিকমাধ্যমে পোস্ট দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন। পরে অনাস্থা ভোটে তাকে অপসারণ করা হয়।

এই শূন্যতায় আরওয়া নির্বাচিত হন। তবে তিনি নিজেও বিতর্কমুক্ত নন। অনাস্থা প্রস্তাবের বৈঠকে তিনি সাবেক শিক্ষার্থীদের “বর্ণবাদী” আখ্যা দিয়ে তাদের ভোটাধিকার সীমিত করার দাবি তোলেন, যা ব্যাপক সমালোচিত হয়।

বিজয়ের পর আরওয়া সদস্যদের উদ্দেশে বলেন, “ইউনিয়নের লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার যে অঙ্গীকার আপনারা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ২০২৬ সালের ট্রিনিটি টার্মে আপনাদের সেবা করতে আমি উদগ্রীব।”

২০২ বছরের ইতিহাসে আরওয়া হলেন প্রথম ফিলিস্তিনি যিনি অক্সফোর্ড ইউনিয়নের সভাপতি হলেন। এর আগে এইউনিয়নের সভাপতি হয়েছেন বরিস জনসন, ডেভিড ক্যামেরন, উইলিয়াম হেগের মতো ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রাজনীতিকগন।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই নির্বাচনকে অনেকে “প্রতীকী বিজয়” হিসেবে দেখছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman