লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মদ্ধপ্রাচ্চ্য জুড়ে উদ্বেগ, ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা স্থগিত

প্রকাশিত: 01 জুন 2026

9 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করেছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে চলমান যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা সংক্রান্ত আলোচনা আপাতত বন্ধ রাখা হয়েছে। ইরানের অভিযোগ, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি সংক্রান্ত প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

এই ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সম্ভাব্য সমঝোতার জন্য লেবাননে কার্যকর যুদ্ধবিরতি অপরিহার্য। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহসহ আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখবে তেহরান।

অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে।

বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যুতে ইরান ও ইসরাইলের অবস্থান আরও কঠোর হয়ে উঠলে কূটনৈতিক সমাধানের পথ জটিল হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman