লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত: 01 মার্চ 2026

116 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। রোববার এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রকাশিত তালিকায় জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদে নিয়োগ, অবৈধ নিয়োগ প্রক্রিয়া, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ নানা আর্থিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধার করার তাগিদ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

ডিআইএ বলেছে, ৯৭৩টি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা তাদের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, শিক্ষা খাতে অনিয়মের এই চিত্র উদ্বেগজনক। দ্রুত অর্থ পুনরুদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সুশাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman