লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলাদেশ ও পাকিস্তানের ঈদ শুভেচ্ছা বিনিময়, পারস্পারিক সহযোগিতা জোরদারে ঐক্যমতে দুই নেতা

প্রকাশিত: 21 মার্চ 2026

44 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। তারা ঈদুল ফিতরের শুভেচ্ছা বি‌নিময় ক‌রে‌ছেন। শুক্রবার (২০ মার্চ) হওয়া এই ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় দুই দেশের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলাপ করেন দুই রাষ্ট্র নেতা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা বাড়াতে ইসলামাবাদ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে আশ্বস্ত করেন বলে জানানো হয়। আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। তারা মতপার্থক্য ও আন্তর্জাতিক বিরোধ সমাধানে সামরিক উত্তেজনার পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতার অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই বার্তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman