লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ! কোটি টাকা লোপাটের অভিযোগ

প্রকাশিত: 11 জানুয়ারী 2026

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভারতের মধ্য প্রদেশের জবলপুরে অবস্থিত নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে গোবর ও গোমূত্র ব্যবহার করে ক্যানসারের ওষুধ তৈরির সরকারি গবেষণা প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের তথ্য সামনে এসেছে। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ৩.৫ কোটি রুপি বরাদ্দ করেছিল, তবে দীর্ঘ এক দশকে কোনো দৃশ্যমান ফলাফল পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ২০১১ থেকে ২০১৮ সালের ব্যয় পরীক্ষা করে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে দেখা গেছে, গোবর ও গোমূত্রসহ কাঁচামাল কেনায় প্রায় ১.৯২ কোটি রুপি ব্যয় দেখানো হয়েছে, যেখানে এর প্রকৃত বাজারদর সর্বোচ্চ ১৫–২০ লাখ রুপি হতে পারত। এছাড়া গবেষণার নামে দেশের বিভিন্ন শহরে বারবার বিমান ভ্রমণ, নিয়মবহির্ভূতভাবে গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণেও বিপুল অর্থ খরচ হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাজেটের বাইরে কেনা সাড়ে সাত লাখ রুপির একটি গাড়ি এখন পাওয়া যাচ্ছে না। কৃষকদের প্রশিক্ষণের নামে অর্থ ব্যয় করা হলেও তার সঠিক নথিপত্র নেই। এছাড়া আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে বলে কমিটি মনে করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সব অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, প্রতিটি কেনাকাটা সরকারি নিয়ম মেনে এবং অডিটের মাধ্যমে করা হয়েছে। বর্তমানে তদন্ত প্রতিবেদনটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ডিভিশনাল কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman