লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতীয় ভিসা নীতি: ৪২ পাক বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

প্রকাশিত: 22 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় ভিসা নীতিকে কেন্দ্র করে নতুন বিতর্ক দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে ঘোষণা দিলেও, অন্যদিকে ভারতীয় কর্তৃপক্ষে বিভিন্ন দেশের পাকিস্তানী বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা না দেওয়ার অভিযোগ উঠেছে।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের প্রায় ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভারত ভিসা দিচ্ছে না। এতে বিপাকে পড়েছে আইসিসিও।এই ক্রিকেটাররা অনেকেই আগে আইপিএল, দ্বিপাক্ষিক সিরিজ বা অন্যান্য টুর্নামেন্টে ভারতে খেলেছেন।

এই সমস্যা সমাধানে আইসিসি কাজ করছে বলে জানা গেছে। আইসিসির সভাপতি জয় শাহের নেতৃত্বে ভিসা প্রক্রিয়া ঠিকভাবে চলছে কিনা তা তদারকি করা হচ্ছে। পিটিআই সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ, সাকিব মাহমুদ, নেদারল্যান্ডসের জুলফিকর সাকিব, কানাডার সাপোর্ট স্টাফ শাহ সালিম জাফরসহ কয়েকজন ক্রিকেটার ভিসা পেয়েছেন। বাকিদেরও দ্রুত ভিসা নিশ্চিত করার চেষ্টা চলছে।

ভারতের ভিসা নীতিতে ভিসার আবেদন করতে হলে জন্মভূমির পাসপোর্ট ব্যবহার করতে হয়। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ক্ষেত্রে তাদের জন্মভূমি পাকিস্তান হওয়ায় ভিসার আবেদন পাকিস্তানি পাসপোর্টে করতে হয়, যা এ সমস্যার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে। ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালে এ ধরনের সমস্যা আবারও ঘটেছে, তাই এবার আইসিসি আগেভাগে সতর্কতা অবলম্বন করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman