দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে দু’দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সফরে তিনি একাধিক জেলায় ধারাবাহিক জনসভায় অংশ নেবেন।
শুক্রবার সকাল ১১টায় পঞ্চগড়ে জনসভায় বক্তব্য দিয়ে সফর শুরু করবেন জামায়াত আমির। এরপর দুপুর ২টায় দিনাজপুর, বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলীয় সূত্র জানায়, এসব সমাবেশে নির্বাচন, রাষ্ট্র পরিচালনার রূপরেখা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় অংশ নেবেন। একই দিন দুপুর ১২টায় বগুড়া, বিকাল ৪টায় সিরাজগঞ্জ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে রোববার ২৫ জানুয়ারি রাজধানীতে তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ঢাকা ৫, ৬ ও ৭ আসনে জনসভা করবেন জামায়াত আমির। পরদিন সোমবার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন তিনি।
এর পরদিন ২৭ জানুয়ারি যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। নির্বাচনের আগে এই টানা কর্মসূচিকে জামায়াতের নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তি
