লোড হচ্ছে...
লোড হচ্ছে...

স্কুলে শিশু নির্যাতন: প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

39 Views

The Civilians News

রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটা স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার। তিনি এ ঘটনায় করা মামলার প্রধান আসামি।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। এছাড়া পুলিশের আরেকটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তাকেও গ্রেপ্তার করা হবে দ্রুত। পবিত্র কুমার বড়ুয়া এখন পল্টন থানায় আছেন।’

এর আগে ব্যাপক সমালোচনার মধ্যে বৃহস্পতিবার এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, ‘শিশুটির মা বাদি হয়ে বৃহস্পতিবার শিশু অধিকার আইনে একটি মামলা করেছেন। মামলায় পবিত্র বড়ুয়া ও শারমিন জামানকে আসামি করা হয়েছে।’

এর আগে গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি স্কুলে প্রি-প্লে শ্রেণিতে পড়ত। তার বয়স চার বছরের কম।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman