লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মহাখালী বাসে আগুন: হামলাকারী অজ্ঞাত, সন্দেহের তীর পতিত আওয়ামীলীগের দিকে

প্রকাশিত: 22 নভেম্বর 2025

17 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর মহাখালী এলাকায় শনিবার রাত সাড়ে নয়টায় একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা সারা শহরে আলোচিত হয়ে উঠেছে। আমতলী থেকে তিতুমীর কলেজের দিকে যাওয়ার পথে খাজা টাওয়ারের সামনে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় আক্রমণকারীরা। কোনো যাত্রী বা কর্মী হতাহত হয়নি, তবে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নেভানো হয়েছে এবং বাসটি উদ্ধার করে থানার সামনে রাখা হয়েছে।

এই ঘটনা দেশব্যাপী অস্থির পরিস্থিতি তৈরী করার অপচেষ্টা বলে মনে করছেন সাধারণ মানুষ। গত সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে। মাত্র এক সপ্তাহে প্রায় ৫০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই যানবাহনকেন্দ্রিক। আবুল খায়ের (৩৫) নামে এক পথচারী দ্য সিভিলিয়ানসকে জানান “আমি আগুন দিতে দেখি নাই তবে লোকজনের চিৎকার শুনে এসে দেখি বাসটি জ্বলছে। ” তিনি আরো বলেন “এইটা আওয়ামীলীগের কাজ হওয়ার সম্ভাবনাই বেশী, হাসিনার রায় এর কয়েকদিন আগে থেকেই জায়গায় জায়গায় বসে আগুন দেওয়া শুরু হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন, এগুলো রাজনৈতিক উত্তেজনার বাড়ানো এবং সরকারকে চ্যালেঞ্জ জানানোর প্রয়াস। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের সাক্ষ্য থেকে আসলি অপরাধীদের খতিয়ে দেখা হচ্ছে।

এই ধরনের ঘটনা সাধারণ মানুষের জীবনে আতঙ্ক ছড়াচ্ছে। যাত্রীবাহী বাসগুলোতে যাত্রীরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন, যেমন রাতের যাত্রা এড়িয়ে চলা। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু জনগণ আশা করছেন দ্রুত ফলাফল। এই হামলাগুলো যদি রাজনৈতিক প্রতিহিংসার ফল হয়, তাহলে সর্বদলীয় সংলাপের মাধ্যমে পরিস্থিতি সামলানো দরকার। পুলিশের তদন্তে যদি নতুন তথ্য বেরিয়ে আসে, তাহলে এর পেছনের কারণ স্পষ্ট হবে। সকলে মিলে এই অস্থিরতা থামাতে হবে যাতে দৈনন্দিন জীবন স্বাভাবিক হয়।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman