লোড হচ্ছে...
লোড হচ্ছে...

উত্তরায় এনসিপি নেতা অপহরণ পরে অচেতন অবস্থায় উদ্ধার

প্রকাশিত: 19 ফেব্রুয়ারী 2026

90 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় এনসিপি ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের সংশ্লিষ্ট কিছু ব্যক্তির নেতৃত্বে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, উত্তরা ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়ক এলাকা থেকে ইকবাল হোসেনকে তুলে নেওয়া হয়। পরে একটি বাড়ির নিচতলা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি নেতারা। পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে দলীয় উত্তেজনা ও স্থানীয় বিরোধ থেকে এ ধরনের সহিংসতা বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি বলে তারা মনে করছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman