লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিরা নির্বাচনে এলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপি’র

প্রকাশিত: 17 জানুয়ারী 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

এফিডেভিডের মাধ্যমে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন কমিশন যদি এখতিয়ার বহির্ভূতভাবে এমন কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তারা আইনগত ও রাজনৈতিক উভয় পথেই প্রতিরোধ গড়ে তুলবেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, রোববার আপিল শুনানির শেষ দিনে যদি এফিডেভিডের মাধ্যমে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপি অ্যাকশনে যাবে। তাঁর ভাষায়, বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কোনো ব্যাখ্যা বা সিদ্ধান্ত যদি সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থী হয়, তাহলে তারা শুধু আদালতেই নয়, রাজপথেও লড়াই করবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা, বিতর্কিত প্রার্থীদের বৈধতা দেওয়া নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির এই মুখপাত্র অভিযোগ করেন, অতীতেও নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম ও আপসের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের সুযোগ করে দেওয়া হয়েছে। সেই পথ আবারও অনুসরণ করা হলে জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, আপিল শুনানির শেষ দিনে নেওয়া সিদ্ধান্তই আসন্ন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করবে। কমিশনকে সাংবিধানিক সীমার মধ্যে থেকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় এনসিপি।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman