লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

প্রকাশিত: 17 ফেব্রুয়ারী 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। সংসদ ভবনের সামনে সকাল থেকেই ছিল উৎসুক মানুষের ভিড়। অনেকে নতুন সংসদের সূচনালগ্নের এই মুহূর্ত প্রত্যক্ষ করতে সেখানে জড়ো হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও সকাল থেকে অবস্থান নিয়ে সরাসরি সম্প্রচার ও সংবাদ সংগ্রহ করছেন।

নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি অধ্যায়ের সূচনা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman