লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মধ্যপ্রাচ্যের বৃহত্তম সেতুগুলোর একটিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, বহু হতাহতের অভিযোগ

প্রকাশিত: 05 এপ্রিল 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানে নববর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে পালিত ‘নেচারস ডে’ বা সিজদাহ বেদার উপলক্ষে একটি বৃহৎ সেতুর নিচে পিকনিকে অংশ নেওয়া সাধারণ মানুষের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও আঞ্চলিক কয়েকটি সূত্রে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

উল্লেখিত সেতুটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম সেতুগুলোর একটি হিসেবে নির্মাণাধীন ছিল এবং কয়েক মাসের মধ্যেই উদ্বোধনের কথা ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সেতুর নিচে বিস্তৃত সবুজ এলাকা ও বাগান তৈরি করা হয়েছিল, যেখানে প্রতি বছর ইরানি নাগরিকরা নববর্ষের ১৩তম দিনে পরিবারসহ পিকনিকে অংশ নেন। এই দিনটি ইরানে ঐতিহ্যগতভাবে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর উৎসব হিসেবে পরিচিত। সেতুটি বোমা মেরে উড়িয়ে দেওয়ায় বহু প্রাণহানি ও হতাহত হয়েছে বলে ইরানের স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক বিশ্লেষণে জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে বলে দাবি করলেও পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মূল্যায়নে ইরান এর রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো এখনো অক্ষত রয়েছে এবং সরকারের পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অভিযোগ অনুযায়ী বিমান হামলায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত করেছে আমেরিকা ও ইসরাইল জোট। তবে দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: NBC News

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman