লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জয় নিয়ে আশাবাদী তারেক রহমান

প্রকাশিত: 12 ফেব্রুয়ারী 2026

34 Views

The Civilians News

দলের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

তারেক রহমান বলেন, ‘আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ় ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয় লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সারা বাংলাদেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা বাহিনী অনেক দারুণ ভাবে সেসব ঘটনা দমন করেছে, যা ভোর রাত পর্যন্ত টিভি পর্দায় আমরা দেখেছি।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman