লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৩ নভেম্বর শুরু হচ্ছে প্রথম সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 01 নভেম্বর 2026

7 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। আগামী ৩ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী এক্সপোর উদ্বোধন করবেন। এ সময় তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টলও পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে ৩ ও ৪ নভেম্বর এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড যৌথভাবে এ আয়োজন করছে। দেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরা, এ খাতে বিনিয়োগ উৎসাহিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পথ তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ এবং জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানোর বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি ছাদ ও অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে বিদ্যুৎসংকটের কারণে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।

এক্সপোর মূল উদ্দেশ্য জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নে সহায়তা করা। একই সঙ্গে সৌরবিদ্যুতের প্রসারে সরকারের নীতি, প্রণোদনা ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের ধারণা দেওয়া হবে।

প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ এবং অংশীদারত্ব গড়ে তুলতে অর্থায়নের বিভিন্ন সুযোগও উপস্থাপন করা হবে।

এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা ও সাধারণ ভোক্তাদের অংশগ্রহণের কথা রয়েছে।

এক্সপোর বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ আয়োজনের মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতের প্রযুক্তি, অর্থায়ন ও নীতিগত সুযোগ সম্পর্কে সংশ্লিষ্টদের মধ্যে ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ভবনের ছাদ ও অব্যবহৃত জমিকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর বিষয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman

taraftarium24canlı maç izleselcuksportstaraftarium24canlı maç izletaraftarium24canlı maç izletaraftarium24canlı maç izletaraftarium24canlı maç izlecanlı maçtaraftarium24canlı maç izlemaç izletaraftarium24canlı maç izlemaç izletaraftarium24canlı maç izlemaç izleselçuk sportsselçuksportsjustin tvnetspor tv