লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আজ বিশ্ব বাবা দিবস,জীবন চলার পথে নিশ্বর্ত নির্ভরতার নাম ‘বাবা’

প্রকাশিত: 21 জুন 2026

12 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা: আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয় বাবাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে। বাংলাদেশসহ বিভিন্ন দেশেও নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে।

বাবা দিবস বা ফাদার্স ডে’র সূচনা হয় যুক্তরাষ্ট্রে। এই দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সনোরা স্মার্ট ডড। তিনি ১৯০৯ সালে মা দিবস পালনের প্রচলন দেখে অনুপ্রাণিত হন এবং মনে করেন, বাবাদের ত্যাগ ও ভূমিকার স্বীকৃতিও সমানভাবে প্রয়োজন।

ব্যক্তিগত জীবনে ডডের বাবা একাই ছয় ভাইবোনকে বড় করে তোলেন। মায়ের মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি যে ত্যাগ স্বীকার করেন, তা থেকেই সনোরা ডডের বাবা দিবস প্রতিষ্ঠার ধারণা আসে। তার উদ্যোগের পর ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে বাবা দিবস পালিত হয়।

সময়ের সঙ্গে সঙ্গে দিনটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাবা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সন্তানের জীবনে বাবার অবদানকে স্মরণ করার একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ সকাল থেকেই বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট, স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানানো বার্তা দেখা যাচ্ছে। কেউ বাবার সংগ্রাম তুলে ধরছেন, কেউ আবার জীবনের কঠিন সময়ে পাওয়া সাহস ও অনুপ্রেরণার কথা লিখছেন।

বাবা সাধারণত সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং অনেক ক্ষেত্রে জীবনের প্রথম আদর্শ হিসেবে বিবেচিত হন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি অনেক সময় নিজের স্বপ্ন ও চাওয়া–পাওয়া পিছিয়ে দেন সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনে পারিবারিক বন্ধন ও মানসিক সহায়তার ক্ষেত্রে বাবার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই বাবা দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং সম্পর্ক ও দায়িত্বের মূল্যায়নের একটি সুযোগও বটে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman