লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চাচা-ভাতিজার মৃত্যু

প্রকাশিত: 23 নভেম্বর 2025

24 Views

The Civilians News

চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতেখার রাহাত (৩০) হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউসুফ স্যারের (সাবেক শিক্ষক হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়) ছেলে এবং আবিদুল হাসান (৩৫) ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর ছেলে।

নিহতদের চাচতো ভাই ইকবাল এ তথ্য জানান।

জানা যায়, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। চমেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, ‘দুর্ঘটনা কবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman