দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। কোচ লিওনেল স্ক্যালনি ঘোষিত দলে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ফুটবলাররা। অভিজ্ঞতা, বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতা এবং শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত খেলার বিষয়গুলো বিবেচনায় রেখেই দল সাজানো হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
ক্লাবভিত্তিক প্রতিনিধিত্বে সবচেয়ে এগিয়ে আছে এথলেটিকো মাদ্রিদ অলিম্পিক ডি মার্সেইল্লে। স্প্যানিশ এই ক্লাব থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। তারা হলেন হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকো গনসালেস, থিয়াগো আলমাদা এবং জুলিয়ানো সিমিওনে।
দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধিত্ব এসেছে অলিম্পিক ডি মার্সেইল্লে থেকে। ফরাসি ক্লাবটির তিন ফুটবলার গেরোনিমো রুলি, লেওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এছাড়া একাধিক খেলোয়াড় সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি সিএফ থেকেও। এই ক্লাব থেকে দলে আছেন অধিনায়ক লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকাদের মধ্যে আরও আছেন লিভারপুল এফ সি এর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসি এফ সি এর এনজো ফার্নান্দেজ, এস্টন ভিল্লা এফ সি এর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ইন্টার মিলান এর লাওতারো মার্তিনেজ এবং এ এস রোমা এর লিয়ান্দ্রো পারেদেস।
লিগভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে লা লিগা থেকে। স্পেনের এই লিগে খেলা মোট সাতজন ফুটবলার জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। তাদের মধ্যে ছয়জনই আতলেতিকো মাদ্রিদের। অন্যজন হলেন রিয়েল বেটিস এর জিওভানি লো সেলসো।
দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লীগ। ইংল্যান্ডের এই লিগ থেকে পাঁচজন খেলোয়াড় দলে সুযোগ পেয়েছেন। তারা হলেন এমিলিয়ানো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ।
একই সংখ্যক প্রতিনিধিত্ব রয়েছে লীগ ওয়ান থেকেও। ফরাসি লিগে খেলা পাঁচ ফুটবলারের মধ্যে আছেন মার্সেইয়ের তিনজন ছাড়াও স্ট্রাসবুর্গের ভ্যালেন্তিন বার্কো এবং লিওঁর নিকোলাস তাগলিয়াফিকো।
অন্যদিকে সিরি এ, আর্জেন্টিনার ঘরোয়া লিগ এবং মেজর লীগ সকার থেকে দুইজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এছাড়া পর্তুগালের লিগ থেকে নিকোলাস ওতামেন্দি এবং ব্রাজিলিয়ান লিগ থেকে হোসে ম্যানুয়েল লোপেজ দলে জায়গা পেয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইউরোপের শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় খেলা ফুটবলারদের ওপর নির্ভরতা দেখিয়ে দিয়েছে যে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই শক্তিশালী ও অভিজ্ঞ দল গড়তে চেয়েছেন স্কালোনি।
