লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর, অন্তত ২ জন মোসাদ এজেন্ট

প্রকাশিত: 04 মে 2026

41 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় অভিযোগ অনুযায়ী, তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর হয়ে কাজ করার অভিযোগ ছিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সী জানিয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরিকে ‘মোসাদের এজেন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।

তৃতীয় ব্যক্তি ইব্রাহিম দোলাতাবাদির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি গত জানুয়ারিতে উত্তর–পূর্বাঞ্চলের মাশহাদ শহরে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উসকে দিয়েছিলেন। বিশেষ করে তাবারসি এলাকায় অস্থিরতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

ইরানের কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই ইরানে মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহার এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman