দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শহীদ শরিফ ওসমান হাদীর মরদেহ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আজ বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ত্যাগ করবে এবং সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে শহীদ ওসমান হাদীর প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙুলীয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।

ঢাকায় পৌঁছানোর পর শনিবার বাদ জোহর মানিক মিঁয়া এভিনিউতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে জানাজায় সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে শহীদ ওসমান হাদীর দাফনের স্থান ও সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে দাফন সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোক বিরাজ করছে এবং জানাজাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের আশঙ্কা করা হচ্ছে।
