লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ট্রাম্পকে সামরিক সংঘাতে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 28 ফেব্রুয়ারী 2026

105 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে আরও সামরিক সংঘাতে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক হামলায় তিনি অসন্তুষ্ট এবং এটি না যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে, না বৈশ্বিক শান্তিকে এগিয়ে নিচ্ছে। তার ভাষায়, সক্রিয় ও গম্ভীর আলোচনা আবারও ব্যাহত হয়েছে।

বদর আল বুসাইদি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিলেন। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, এই যুদ্ধ আপনার নয়। নিরীহ মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

এদিকে উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাদ্ধমে ভূপাতিত করা হয়েছে বলে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুলআজিজ আল ওটাইবি জানিয়েছেন।

ইরাকের কুর্দিশ অঞ্চলে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলেও তা প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। দোহা শহরের আশপাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হামিদ ঘানবারি বলেন, আলোচনার সময় এমন হামলা গভীর উদ্বেগজনক এবং এটি বিশ্বাসের সংকট তৈরি করে। কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে পুরো অঞ্চল দীর্ঘস্থায়ী অস্থিরতায় জড়িয়ে পড়তে পারে।

সূত্র: Al Jazeera, Reuters, BBC, CNN

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman