লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বনানীতে শহীদ সেনাদের কবর জিয়ারত করেন বিরোধী দলীয় নেতা 

প্রকাশিত: 25 ফেব্রুয়ারী 2026

90 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার সকালে তিনি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরস্থানে যান। সেখানে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উপস্থিত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলে শোক ও সহমর্মিতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে গভীর বেদনার অধ্যায়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ভবিষ্যতে রাষ্ট্র ও বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বনানী সামরিক কবরস্থানে প্রতিবছর এই দিনে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে সংঘটিত ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দিনটি এখন জাতীয়ভাবে স্মরণ করা হচ্ছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman