লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পূর্বাচল প্লট দুর্নীতি রায় আজ, আসামী শেখ হাসিনা, শেখ রেহানা ও তার আত্মীয়রা

প্রকাশিত: 02 ফেব্রুয়ারী 2026

111 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই পৃথক মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সকালে এ রায় দেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে।

মামলাগুলোতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার ছেলে ও মেয়েকে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ১৩ জানুয়ারি সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, তদন্তে ক্ষমতার অপব্যবহার ও গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। পরবর্তীতে মামলায় যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এই রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পূর্বাচল প্লট বরাদ্দ সংক্রান্ত এ মামলার রায় দুর্নীতি বিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ নজির হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman