লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বৈষম্যহীন, ধর্মীয় ভেদাভেদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করলেন ফারজানা শারমিন

প্রকাশিত: 03 ফেব্রুয়ারী 2026

112 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না। সংখ্যালঘু বলে কোনো পরিচয় থাকবে না। প্রত্যেকের পরিচয় হবে একজন বাংলাদেশি হিসেবে। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।

সোমবার ২ জানুয়ারি বিকেলে লালপুর উপজেলার কলসনগর কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, একটি রাষ্ট্র তার নাগরিকদের যেসব মৌলিক অধিকার দিতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে তার সবকিছুই নিশ্চিত করা হবে। তিনি বলেন, চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো দল বা আদর্শ দেখা হবে না। যোগ্যতার ভিত্তিতেই দেশের প্রতিটি পরিবারের ছেলে মেয়েরা চাকরি পাবে।

লালপুর বাগাতিপাড়ার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ধানের শীষের জোয়ার ঠেকাতে যারা অপচেষ্টা করছে, তাদের অনেকেই এতদিন বিএনপির ছায়াতলে ছিলেন। দলের সঙ্গে বেইমানি করে কেউ পার পাবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজের বিবেকের কাছেই জবাবদিহি করবে।

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি প্রার্থী বলেন, লালপুর বাগাতিপাড়ায় নারীকে নিয়ে যে ধরনের অশালীন বক্তব্য দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ ধরনের আচরণ জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে বিএনপি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিয়েছে। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় কী করা যায়, তা নিয়ে গবেষণা করে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পরদিন থেকেই এই ৩১ দফা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman