লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শাহবাগকে হাদী চত্বর ঘোষণা

প্রকাশিত: 19 ডিসেম্বর 2025

99 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। শুক্রবার ১৯ ডিসেম্বর জুমার নামাজের পর থেকেই হাজারো ছাত্র জনতা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ সমাবেশ শুরু করে।

বিকেলে বিক্ষোভ মঞ্চ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন, এখন থেকে শাহবাগের নাম হবে শহীদ ওসমান হাদী চত্বর। তিনি বলেন, ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন না। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষ। কেউ মিছিল নিয়ে, কেউ ব্যক্তিগত উদ্যোগে শাহবাগে উপস্থিত হন। বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় ও প্রতিবাদী পতাকা। তারা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদীর হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহবাগে চলমান এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman