লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে তারেক রহমান

প্রকাশিত: 22 ডিসেম্বর 2025

62 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বগুড়ার অসহায় শিক্ষার্থী মোঃ বাইজিদ হোসেনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় বাইজিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় বাইজিদের কৃত্রিম পা সংযোজনের পরবর্তী শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়া হয় এবং তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই তারেক রহমান ব্যক্তিগতভাবে বিষয়টি দেখভাল করেছেন এবং ভবিষ্যতেও বাইজিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী। পাশাপাশি কাতার বিএনপি, ছাত্রদল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতারাও সাক্ষাতে অংশ নেন।

উল্লেখ্য, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাইজিদ হোসেনের ডান পা কেটে ফেলতে হয়। দুর্ঘটনার পর তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে কৃত্রিম পা সংযোজনের উদ্যোগ নেওয়া হয়, যা তারেক রহমানের সহায়তায় বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

বাইজিদ হোসেন বলেন, এই সহায়তা তার জীবনে নতুন আশা ও সাহস জুগিয়েছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আবারও স্বাভাবিকভাবে চলাফেরা করার স্বপ্ন দেখছেন।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman