লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার

প্রকাশিত: 18 এপ্রিল 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার। শনিবার ঢাকায় পৌঁছে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, সফরের মূল লক্ষ্য শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে আলোচনা করা। বিশেষ করে খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিশুশ্রম ও পাচার প্রতিরোধ এবং সহিংসতা থেকে সুরক্ষা, এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

চার্লস জে হার্ডার বর্তমানে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পরিসরে শিশু অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিতে তাকে একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক হিসেবে দেখা হয়। দীর্ঘ প্রায় ২৫ বছরের অভিজ্ঞতায় তিনি আইন, গণমাধ্যম ও সাংবিধানিক বিষয়ে দক্ষতা অর্জন করেছেন।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের সামাজিক ও মানবিক সহযোগিতাকে আরও জোরদার করতে পারে। বিশেষ করে শিক্ষা ও শিশু অধিকার খাতে নতুন অংশীদারত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman